# @itmam_ on Instagram

- **Type:** Image
- **Original URL:** https://www.instagram.com/p/DWZDU4GiAYZ
- **Gondola URL:** https://gondola.cc/posts/63391763-itmam-instagram
- **Thumbnail:** https://img.gondola.cc/tr:w-,h-,fo-auto/postThumbnails/8d6d1d28e7.jpg
- **Posted:** 2026-03-27T14:35:27.000+00:00
- **Account Owner:** Itmam (@itmam_) — https://gondola.cc/itmam_

## Caption

Happy World Theatre Day .
শুরুটা ছিল একদম শূন্য থেকে কোনো নিশ্চিত পথ ছিল না, শুধু কৌতূহল ছিল জানতে চাই, শিখতে চাই, নিজেকে খুঁজে পেতে চাই।
সেই কৌতূহলই আমাকে প্রথম মঞ্চের দিকে টেনে নিয়ে যায়।
প্রথমে সবকিছুই নতুন ছিল, অচেনা ছিল,
কিন্তু মঞ্চ আমাকে আপন করে নেয়, মনে হতো এটাই আমার জায়গা।
ধীরে ধীরে বুঝতে শুরু করলাম,অভিনয় শুধু একটা চরিত্র করা না এটা নিজেকে জানার একটা পথ।
তারপর সেই একই কৌতূহল আমাকে দেশ থেকে নিয়ে এলো আরও দূরে একটা নতুন দেশে, চেক রিপাবলিকে।
নতুন ভাষা, নতুন মানুষ, নতুন পরিবেশ
কিন্তু একটা জিনিস বদলায়নি, মঞ্চে দাঁড়ানোর সেই অনুভূতি।
যেখানেই যাই না কেন, থিয়েটার আমাকে একইভাবে নিঃশ্বাস নিতে দেয়, নিজেকে নতুন করে দেখতে শেখায়।
এখন আমি টের পায় এই যাত্রা কোনো গন্তব্য না, এটা চলতেই থাকবে।
কারণ সেই প্রথম দিনের কৌতূহলটা,এখনো আছে।
এখনো অনেক কিছু জানার বাকি,অনেক কিছু আবিষ্কার করার বাকি।
আজ বিশ্ব নাট্য দিবসে, আমি কৃতজ্ঞ এই পথটা এই কৌতূহলটার জন্য যেখানে বাংলাদেশ থেকে শুরু হয়ে,আমাকে এনে দাঁড় করিয়েছে চেক রিপাবলিকে।
কিন্তু এখনো থামতে দেয়নি।
চলতে থাকুক। 

#bangladesh #worldtheatreday #theatre #europe #actor

## Stats

- **Views:** 0
- **Likes:** 523
- **Shares:** 0
- **Comments:** 23

## Tags

bangladesh, theatre, worldtheatreday, actor, europe

---
Copyright (c) Gondola